নতুন নির্দেশনা মেট্রোরেল চলাচল নিয়ে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

ওসি বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিছে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

আরও পড়ুন…ক্ষতিপূরণ ও চাকরি দেবে সরকার মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে

এদিকে, পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

one pherma

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এমনটা বলেন।

ঘটনাস্থল পরিদর্শনে শেষে উপদেষ্টা বলেন, সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।তিনি আরও বলেন, আমরা নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেব এবং পরিবারের যদি কেউ কর্মক্ষম থাকে তাকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us