শাপলা’ নয়, এনসিপিকে নতুন প্রতীক দেবে নির্বাচন কমিশন

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আগের অবস্থানেই অটল রয়েছে। বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে (ন্যাশনাল কংগ্রেস পার্টি) এই প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Islami Bank

সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নয়। তাই এনসিপিকে ওই প্রতীক দেওয়া যাবে না। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

‘শাপলা’ প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে আখতার আহমেদ আরও জানান, কমিশন ইতোমধ্যে বিষয়টি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাবও পাওয়া যায়নি। ফলে কমিশন তাদের পূর্ব সিদ্ধান্তেই অটল রয়েছে।

one pherma

আরপিও (Representation of the People Order) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা সঠিক হবে না।

তিনি আরও যোগ করেন, “কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে যথাযথভাবে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য বলে মনে হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us