সড়ক নির্মাণে অনিয়ম ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ জালিয়াতির অভিযোগে টাঙ্গাইল ও নোয়াখালী জেলায় পৃথক দুটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযান ০১:
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় সড়ক নির্মাণ প্রকল্পে বিদ্যুৎ খুঁটি অপসারণ না করে জনদুর্ভোগ সৃষ্টি এবং বরাদ্দকৃত ১ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক, জেলা কার্যালয়, টাঙ্গাইল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম প্রকল্প সংশ্লিষ্ট সকল রেকর্ড সংগ্রহ করে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।
আরও পড়ুন…ঐকমত কমিশনের বৈঠকে শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো
সরেজমিনে দেখা যায়, পুনঃনির্মিত সড়কের অধিকাংশ স্থানে নির্ধারিত দূরত্বে বৈদ্যুতিক খুঁটি স্থাপিত আছে। তবে পৌরসভার আওতাধীন অংশে সীমিত জায়গার কারণে কিছু খুঁটি অপসারণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়।সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে বলে জানায় দুদক।
অভিযান ০২:
অন্যদিকে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ পদে অনিয়মিত নিয়োগ, সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা এবং অন্যান্য প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট প্রাথমিক তথ্য যাচাই করে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে।সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.