দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর খবর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) পাঠানো নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন…জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব ঐকমত্য কমিশনের
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৪৬৪ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০৬ জন
চট্টগ্রামে ১২০ জন
বরিশালে ১৭৪ জন
খুলনায় ৪৯ জন
ময়মনসিংহে ৪৯ জন
রাজশাহীতে ৪৫ জন
রংপুরে ১৯ জন
সিলেটে ৯ জন
এ সময় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।গত ২৪ ঘণ্টায় ৯৯০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট ৬৪ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মৌসুম—সে বছর ১,৭০৫ জন মারা যান এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.