ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Islami Bank

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা তৈরি করা হয়েছে। কোনো কর্মকর্তাকে তার শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় পদায়ন করা হবে না।

আরও পড়ুন…একত্রে মোবাইল ও সিম ট্র্যাকিং করবে বিটিআরসি 

এছাড়া গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

one pherma

প্রেস সচিব আরও জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে ও বাইরে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপপ্রচার হতে পারে। এ ধরনের অপপ্রচার ঠেকাতে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, “নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর-বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা মাঠে নামতে পারে। হঠাৎ করে আক্রমণও হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us