নবীনগরে নাজমুল হোসেন তাপসের মনোনয়ন পেতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতা-কর্মীদের ঢল

জ. ই বুলবুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ও উপজেলা যুবদলের উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণের মধ্যেদিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Islami Bank

গতকাল বিকেলে নবীনগর উপজেলার আলীয়াবাদ বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  গিয়ে শেষ হয়। এতে  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের কয়েক হাজার নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন ও শ্লোগানসহ মিছিলে অংশগ্রহণ করেন।

পরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আলী আজমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে

one pherma

সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। এরই ধারাবাহিকতায় নবীনগর উপজেলার যুবদলের সকল নেতা কর্মীরা বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

সভায় বক্তব্য রাখেন জেলা  বিএনপির সহ সভাপতি আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ, হযরত আলী,সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন,রুবেল আকরাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ প্রমুখ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us