উপদেষ্টা কমিটি বাতিলের সিদ্ধান্তে ফোরামের প্রশংসা

জ. ই বুলবুল

‘জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।ফোরামের কার্যকরী সভাপতি মোঃ আব্দুল খালেক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

Islami Bank

প্রশাসনের শীর্ষ পর্যায়ের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’ এর ব্যত্যয় ঘটিয়ে সরকারকে বিভ্রান্ত করে সম্পূর্ণ বেআইনীভাবে উক্ত কমিটি গঠন করে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে।

এই কমিটির মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী কর্মকর্তাদের সচিবসহ বিভিন্ন উচ্চতর পদে পদোন্নতি প্রদান করে প্রশাসনের ভারসাম্য নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন…পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা

one pherma

এছাড়াও বিশেষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জনপ্রশাসনে আওয়ামী দোসর কর্মকর্তাদেরকে সুরক্ষা প্রদান, জেলা প্রশাসকসহ উচ্চতর পদে পদোন্নতি ও পদায়ন করে জনমনে গোটা প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে।

আমাদের জোর দাবী শুধুমাত্র কমিটি বাতিল নয় বরং জনপ্রশাসনকে অকার্যকর ও বিশৃংখলা সৃষ্টির জন্য বিগত ১ বছর যে সকল উপদেষ্টা ও কর্মকর্তা জড়িত তাঁদেরকে এবং যে সকল কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ঐ সকল বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত পূর্বক দোষীদেরকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us