জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এডভোকেট এম. এ মান্নান
জ. ই বুলবুল / রুবেল ভূইয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে জিনদপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক বদিউল আলম আপনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান বলেন,“তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে আমরা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিচ্ছি। আমাদের নেতা অতি শীঘ্রই দেশে ফিরবেন, সেদিন দেশের লক্ষ লক্ষ জনতার সঙ্গে আপনাদেরও ঢাকায় উপস্থিত থাকতে হবে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নবীনগর উপজেলা বিএনপির নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে বিএনপির কর্মীরা জেগে উঠেছে—এটাই পরিবর্তনের বার্তা।
এসময় তিনি আরোও বলেন আমি আপনাদের মাঝে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলিয় মনোনয়নে অংশগ্রহণ করব সবাই আমার জন্য দোয়া করবেন।আমি নবীনগরের সকল বিষয়ে অবগত আমি যদি এমপি হতে পারি নবীনগরের সকল সমস্যা সমাধান করব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, এবং উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইফতিহার খান মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রাশেদুল ইসলাম কাজী সুমন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরা, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক রিপন মুনসী, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাহার সরকার, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মাহবুবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুছেন, জিনদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাইনউদ্দিন আহমেদ, এবং সৌদি আরব প্রবাসী অনলাইন বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মী।
বক্তারা বলেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য আমাদের সবাইকে অ্যাডভোকেট এম এ মান্নান এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে বিএনপির পক্ষে কাজ করতে হবে।”


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.