ট্রাভেল এজেন্সির মালিকানা দেশীয়, বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৭ নভেম্বর ২০২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানা বাধ্যতামূলক হবে। এ শর্ত খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Islami Bank

নীতি বাস্তবায়িত হলে দেশি–বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা অনলাইন ট্রাভেল এজেন্সি গোযায়ান ও শেয়ারট্রিপ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক বলেন, “বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।”

গোযায়ানের সিইও রিদওয়ান হাফিজ বলেন, নতুন খসড়া বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতি বৈশ্বিক বিনিয়োগের আস্থা নষ্ট হবে। এটি সরকারের বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টার বিপরীত।

আরও পড়ুন…ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে দলের নানা প্রচারনায় সকল স্তরে সরব রয়েছেন আব্দুল মতিন

one pherma

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া নীতিমালার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে গ্রাহক হয়রানি রোধ এবং আকাশপথে সুশাসন নিশ্চিত করা হবে। নীতিমালা অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং সাত দিনের মধ্যে মতামত চাওয়া হয়েছে।

টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, “দেশীয় মালিকানাধীন ট্রাভেল এজেন্সির বিকাশের সুযোগ বাড়বে।বিডা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান বলেন, “বৈদেশিক বিনিয়োগে সীমাবদ্ধতা সেবা খাতের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। আমরা ভারসাম্যপূর্ণ সমাধানের পরামর্শ দেব।”

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us