নবীনগর উপজেলার নবীনগর-শ্যামগ্রাম- সলিমগঞ্জ সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। বগাহানী সেতুটি বর্তমানে ধ্বসে পড়ার দ্বারপ্রান্তে, এটি যাত্রী এবং পরিবহনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা বলেন- জরুরী ব্যবস্থা না নিলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় সেতুটি শ্যামগ্রাম, বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের একমাত্র সংযোগস্থল এটি।
প্রতিদিন এ সেতুটি দিয়ে সিএনজি, অটোরিক্সা, রিক্সা-ভ্যান এবং পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। সম্প্রতি সেতুটির একটি উল্লেখযোগ্য অংশ ভেঙে পড়েছে, যা যানচলাচলে বিপজ্জনক করে তুলেছে।
আরও পড়ুন…মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
স্থানীয় বাসিন্দাদের মতে- সংস্কার করা নাহলে সেতুটি যেকোন সময় ভেঙে পড়তে পারে। প্রতিদিন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
যদি সেতুটি অবিলম্বে সংস্কার করা না করা হয় তাহলে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.