ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অফিসার্স ক্লাবের আয়োজনে (২ ডিসেম্বর) বিকালে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিতি অতিথিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ওসি শাহিনুর ইসলাম দায়িত্ব পালনকালে নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে নবীনগরে আইন–শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ভবিষ্যতেও সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সদ্য বিদায়ী ওসি শাহিনুর ইসলাম নবীনগরে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “নবীনগরের মানুষের ভালবাসা আমি কখনো ভুলবো না। এখানে দায়িত্ব পালন ছিল গর্বের।অনুষ্ঠানের শেষে স্মারক উপহার প্রদান ও শুভকামনার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.