মানবাধিকার দিবসে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল

মো.রুবেল ভূইয়া

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ”হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে ‘মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Islami Bank

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। অনুস্ঠানে নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদানও করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন— সাংবাদিকতায় ও স্বাস্থ্য বিষয়ক লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র সাংবাদিক, স্বাস্থ্য কন্ট্রিবিউটর প্রথম আলো’র জ. ই বুলবুল, এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিউরোসায়েন্স হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোরজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সমাজ সেবায় ড. আলমগীর হোসেন সহ আরও এমন অনেকের হাতেই ”হিউম্যান রাইটস স্পিচ এ্যওয়ার্ড ‘২৫ সম্মাননা পুরস্কার তোলে দেন অনুস্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। পরে অনুষ্ঠানে শিশু শিল্পীদের দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করনো হয়।

আরও পড়ুন…পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজের

মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমাজে মানবাধিকার রক্ষার চেতনাকে আরও শক্তিশালী করতেই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।প্রধান অতিথি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ‘মানবাধিকার রক্ষার প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। নৈতিকতা, সৎ সাহস ও মানবিকতা বাড়াতে পরিবারকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

one pherma

অনুষ্ঠানের উদ্বোধক হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিব, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট সাঈদুল হক সাঈদ, কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক এম. শফিক উদ্দিন অপুসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মানবাধিকার সচেতনতা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক মাধ্যমেও অত্যন্ত কার্যকর একটি পথ। বক্তারা সকলেই মানবাধিকার রক্ষায় শিক্ষা, মানবিক আচরণ এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us