শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকালে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হন।
ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়। হামলার পরও এলাকায় যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন…হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে
আইএসপিআর বলেছে, নিহত সেনাদের পরিবারের সঙ্গে সংবেদন প্রকাশ করা হয়েছে এবং আহতদের তৎক্ষণাত চিকিৎসা দেয়া হচ্ছে। সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, কিন্তু এলাকায় সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীর হুমকি এখনও বিদ্যমান।ঘটনার প্রেক্ষাপটে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.