চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রাম অভিযান:
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শন, ভাতা সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা এবং কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় ভাতার অর্থ উত্তোলন ও বিতরণ প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতি এবং প্রয়োজনীয় সহায়ক নথিপত্রের ঘাটতি পরিলক্ষিত হয়। সংগৃহীত তথ্য-প্রমাণ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুন…আর নেই ওসমান হাদি
চাঁপাইনবাবগঞ্জ অভিযান:
চাঁপাইনবাবগঞ্জের সোনালী ব্যাংক পিএলসি, রহনপুর শাখার কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্রাহকের হিসাবের বিপরীতে বিধিবহির্ভূতভাবে ঋণ উত্তোলন ও আত্মসাতের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট ঋণ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল নথিপত্র বিস্তারিতভাবে পরীক্ষা করে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.