রসুলবাগ হাউজিং কোম্পানি অবৈধ নির্মাণে রাজউকের নীরবতা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর রসুলবাগে অবস্থিত “রসুলবাগ হাউজিং কোম্পানি” অন্যের জমি জোরপূর্বক দখল করে বিধিবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালাচ্ছে। সূত্রে জানা যায়, রাজউকের প্রত্যক্ষ সহায়তায় ঢাকা শহরের বিভিন্ন হাউজিং কোম্পানি নিয়মবহির্ভূতভাবে বিল্ডিং নির্মাণ করছে।

Islami Bank

অনেক ক্ষেত্রে তারা অন্যের জমি জবরদখল করে, রাজউকের নিয়ম-নীতি উপেক্ষা করে এবং বিল্ডিং কোড মানা ছাড়াই ফ্ল্যাট বিক্রি করছে। এতে রাতারাতি কোম্পানিগুলো বিপুল টাকার মালিক হয়ে যাচ্ছে।

অবৈধ নির্মাণের ফলে ঢাকা শহর ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা বিশেষজ্ঞদের কাছে বড় উদ্বেগের বিষয়। এছাড়া জমির প্রকৃত মালিকদের সঙ্গে প্রতারণা করে জোরপূর্বক দখল গ্রহণ করে বিল্ডিং নির্মাণের মাধ্যমে উচ্চ মূল্যে ফ্ল্যাট বিক্রি করলে প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ফ্ল্যাট ক্রেতারাও প্রতারিত হচ্ছেন।

থানায় অভিযোগ দায়ের করলে তদন্তকারী কর্মকর্তারা অতিরিক্ত সুবিধা নিচ্ছে, আর রাজউকে অভিযোগ করলে উর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিকভাবে সুযোগ নিচ্ছেন। অভিযোগকারী টেবিলে ঘুরে শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ছে।

বিশেষভাবে, বেলায়েত হোসেন নামের একজন ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং খিলগাঁও এলাকায় ৪.৫০ শতাংশ জমির মালিক। তার জমির উপর রসুলবাগ হাউজিং কোম্পানি অনৈতিকভাবে দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে।

বেলায়েত হোসেন খিলগাঁও থানায় জিডি করেছেন (নং ২২৬৭, তারিখ: ২৪/০১/২০২৫)। এছাড়া রাজউকের চেয়ারম্যান বরাবর ১৮/০২/২০২৫ তারিখে অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পুনরায় ২৪/০৭/২০২৫ তারিখে রাজউকের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

one pherma

আরও পড়ুন…ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে

জমির বিস্তারিত তথ্য অনুযায়ী, খিলগাঁও থানার মৌজা-নন্দীপাড়া, সি এস-৯৫৬, এস এ-১৩০৮, আর এস-১০৬৮, মাঠ জরিপ ২২১৯ নং খতিয়ানভূক্ত, সিএস ও এস এ-১০১৩, আর এস-১৬৫৭ নং, ঢাকা সিটি জরিপে ১০১৪৩ নং দাগের মধ্যে ৪৯.৫০ শতাংশ জমির মধ্যে ৪.৫০ শতাংশ জমি বেলায়েত হোসেনের। দীর্ঘদিন ধরে তিনি জমির ভোগদখল করে আসছেন।

সীমানা বেষ্টনী ও সাইনবোর্ডসহ জমি সংক্রান্ত পিটিশন মামলা নং ১০৪/১৭ (ধারা: ফৌজদারি কার্যবিধি ১৪৫) অনুসারে খিলগাঁও থানার এসআই আমিনুল ইসলামের তদন্তে প্রমাণিত হয়েছে যে, উক্ত জমির প্রকৃত মালিক বেলায়েত হোসেন। তবুও রাজউক হাউজিং কোম্পানিকে নির্মাণ বন্ধ করার নির্দেশ না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে এবং বিনিময়ে অনৈতিক সুবিধা নিচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বেলায়েত হোসেন বর্তমানে অসুস্থ ও চিকিৎসাধীন। তার ভাগিনা মণির আহমেদ উচ্ছেদ মামলা দায়ের করেছেন (মামলা নং ২৫/২০২৫, তারিখ ২১/১০/২০২৫)।

বিশেষজ্ঞরা বলছেন, রাজউকের নকশা অনুমোদন ছাড়া এমনভাবে প্রতারণার আশ্রয় নিয়ে নির্মাণ করা আইনবহির্ভূত। এতে রাজউকের সুনাম ক্ষুন্ন হচ্ছে, আইন শৃঙ্খলা ব্যহত হচ্ছে এবং ফ্ল্যাট ক্রেতারা প্রতারিত হচ্ছে। জমির প্রকৃত মালিককে সুরক্ষা দেওয়া এবং অনুমোদনহীন নির্মাণ বন্ধ করাই রাজউকের নৈতিক ও আইনগত দায়িত্ব।

রাজউকের যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে রসুলবাগ হাউজিং কোম্পানিকে নির্মাণ বন্ধ করে, প্রকৃত মালিকের ৪.৫০ শতাংশ জমি আলাদা করা এবং অবশিষ্ট জমিতে বৈধ নির্মাণের নির্দেশ দেওয়া সম্ভব। অন্যথায়, কোম্পানি ও ৩৬ জন শেয়ার হোল্ডারের মধ্যে দ্বন্দ সৃষ্টি হবে এবং মালিকানা সংক্রান্ত জটিলতা দেখা দেবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us