ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।

Islami Bank

ত্রয়োদশ জাীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণাচলাকালে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। এ

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওনমান হাদির জানাজা শেষে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়। এ সময় সহযোদ্ধা, আন্দোলনকারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণাচলাকালে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডকেল হাসপাতাল হাসপাতালে হলে হাদির অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ার হাসপালে নেয়া হয়।

আরও পড়ুন…যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন হাদি: প্রধান উপদেষ্টা

সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন করেন ওসমান হাদি।

one pherma

জুলাই আন্দোলনের শুরু থেকেই ওসমান হাদি ছিলেন সক্রিয় সংগঠক ও মাঠপর্যায়ের যোদ্ধা। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনের দাবি-দাওয়া ও অবস্থান গণমাধ্যমে তুলে ধরেন। সহযোদ্ধাদের ভাষ্যে, তিনি ছিলেন স্পষ্টভাষী ও আপসহীন—যিনি অন্যায়ের বিরুদ্ধে সরব থাকতে কখনো পিছপা হননি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফনকে অনেকেই প্রতীকী তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বিদ্রোহ, প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে চেতনা নজরুলের কবিতায় প্রতিফলিত, ওসমান হাদির জীবন ও মৃত্যুর মধ্যেও সেই চেতনাই প্রতিধ্বনিত হয়েছে—এমনটাই মত উপস্থিতদের।

দাফন শেষে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, “ওসমান হাদির মৃত্যু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি চলমান আন্দোলনের জন্য এক গভীর আঘাত।”

জুলাই যোদ্ধা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র—ওসমান হাদির জীবন শেষ হলেও তাঁর প্রতিবাদী কণ্ঠ ও সংগ্রামের স্মৃতি আন্দোলনের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। জাতীয় কবি নজরুল ইসলামের পাশে তাঁর সমাহিত হওয়া সেই ইতিহাসেরই এক নীরব কিন্তু শক্তিশালী স্মারক হয়ে রইল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us