স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৫

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

Islami Bank

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত সাত দিনে এ অভিযানে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন…অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম

one pherma

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) শাহবাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোকপ্রকাশ করেন।

এ সময় তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us