বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ১৯ বছর পর

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।

Islami Bank

এসময় শহিদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

one pherma

আরও পড়ুন…তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন

উল্লেখ্য, বাংলাদেশ সময় ২৪ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১২টায়  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান ছিলেন।

বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যাত্রা করে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরন করে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us