গতকাল ২৮ ডিসেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া।তিনি জেলা বিএনপির শীর্ষ নেতা। এর আগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বয়োবৃদ্ধ মুশফিকুর রহমানকে।
রোববার (২৮ ডিসেম্বর) কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।উল্লেখ, কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা ছিল।

আরও পড়ুন…নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারে প্রধান উপদেষ্টার নির্দেশ
তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত সময়ে তার দলীয় নেতা -কর্মী ও অনুসারীরা এতোটাই প্রভাবিত হয়ে মনোনয়ন পেতে নানা কর্মসূচি পালন করে আসছে।
এমনকি কাফনের কাপড় পড়েও প্রতিবাদ করেছে তারা,যা নজিরবিহীন। মনোনয়ন পেয়ে ত্যাগী নেতা কবির ভূঁইয়া বলেন, অবশেষে দল আমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন আজ, আমি দলের কান্ডারী হয়ে কাজ করে যেতে চাই আজিবন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা ভালবাসা আমার পরম সঞ্চয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.