ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসে পৌঁছেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

Islami Bank

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকও ঢাকায় আসার কথা রয়েছে।

আরও পড়ুন…আজ দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা

one pherma

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ মঙ্গলবার ঢাকায় আগমনের পরিকল্পনা করেছেন।

এর আগে, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জানাজার জন্য দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us