নবীনগর সাহারপাড় কবরস্থানে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে এগিয়ে আসলেন সুশীল সমাজ
মো. রুবেল ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে, সাহারপাড় গ্রামের কবরস্থানের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও
আধুনিকায়নের মাধ্যমে সৌন্দর্য রক্ষার লক্ষ্যে কাজের শুভ উদ্বোধন ও কবরস্থানের পুকুর ভরাট কার্যক্রমের উদ্যোগ গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষে সাহারপাড় মান্যবর ব্যাক্তিবর্গগণের উপস্থিতিতে, এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত অনুষ্ঠানে সাহারপাড় গ্রাম উন্নয়ন কমিটি জানান, আমাদের সাহারপাড় গ্রামের সর্বস্তরের গ্রামবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের এটি আমাদের সবার চিরস্থায়ী নিবাস-এ কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে আর্থিক ও মানসিক সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে, যাতে আমরা সবাই আখিরাতের সকল নেকি অর্জন করতে পারি ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপসচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মোহাম্মদ আশরাফুল আফসার, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ- সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মো. সাইফুল হক, ইঞ্জিনিয়ার সাইকুল ইসলাম আবুল, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মজিব, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর রশিদ, হযরত মাওলানা মোজাম্মেল হক, ও সাহারপাড় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ সহ-সাহারপাড় গ্রামের মান্যবর ব্যক্তিবর্গগণ । অনুষ্ঠান শেষে সাহারপাড় গ্রামের কবরস্থানের সকল
মুর্দাদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় ও বিশ্বমানবতার কল্যাণ কামনার্থে দেশ ও জাতির
মঙ্গলার্থে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.