স্বাস্থ্য, শিক্ষা ও সরকারি ক্রয়ে অনিয়ম: তিন জেলায় দুদকের একযোগে এনফোর্সমেন্ট অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারী ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ পৃথক তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে স্বাস্থ্যসেবা, সরকারি ক্রয় প্রক্রিয়া এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

Islami Bank

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান:
চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি টিম অভিযান চালায়। সরেজমিনে পরিদর্শনে হাসপাতালের পরিবেশ অত্যন্ত নোংরা পাওয়া যায়।

রোগীরা অভিযোগ করেন, নিয়মিত ও মানসম্মত খাবার দেওয়া হয় না। এছাড়া জরুরি বিভাগের চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে টিম প্রত্যক্ষ করে।

আরও পড়ুন…দাবানলের আগুনে পুড়ছে চিলি: জরুরি অবস্থা জারি

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। অভিযানের আলোকে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ওআরএস কাঁচামাল ক্রয়ে অনিয়মের অভিযোগে মহাখালীতে অভিযান:
২০২৪–২০২৫ অর্থবছরে ওআরএস (MRS) কাঁচামাল ক্রয়ের প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালীতে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র বিস্তারিত পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

one pherma

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদে নিয়োগের অভিযোগ:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদ ব্যবহার করে বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর অভিযান চালায়।

অভিযানে অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে টিম জানায়। বিষয়টি নিয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us