নির্বাচন ঘিরে বিকাশ–নগদ–রকেটে লেনদেন সীমা কমানোর প্রস্তুতি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে নতুন কড়াকড়ির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্ত কার্যকর হলে বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে লেনদেনের সীমা কমিয়ে আনা হবে।

Islami Bank

নতুন পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। এছাড়া প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

এ ছাড়া এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক থেকে গ্রাহকের কাছে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধু ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।

আরও পড়ুন…ঢাকার উন্নয়ন প্রকল্পে ভারতের অনুদান বাড়ল ৭৪ শতাংশ

one pherma

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনার আলোকে নির্বাচনকালীন সময়ে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি চিঠি পেয়েছে। সেই চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। কমিশনের নির্দেশনা পাওয়ার পর দ্রুত এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে।

নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জানান, কোনো অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংককে আগে ব্যবস্থা নিতে হবে। তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। পাশাপাশি দৈনিক সর্বোচ্চ ৫০টি ও মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us