দুই সুপার ওভারের আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি ২০২৬

চলমান বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। এই ম্যাচের খুব কাছে থেকেও খালি হাতে ফিরতে হয়েছে আফগানদের। টানা দুইবার সুপার ওভার খেলে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Islami Bank

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ১৮৭ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে আফগানরা ২ বল হাতে রেখে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ম্যাচ গড়াই সুপার ওভারে।

সুপার ওভারে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানের লক্ষ্য দেয় আফগানরা। জবাব দিতে নেমে প্রোটিয়ারা ১৭ রান তুললে মাঠে গড়ায় দ্বিতীয় সুপার ওভার। সেই ম্যাচে ২৩ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৯ রান তুলতে পারে আফগানরা। এতে ৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় জয়ের পথে ছিল আফগানিস্তানও। তবে শেষদিকে টানা উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে আফগানরা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩। হাতে ছিল এক উইকেট।

বোলিং প্রান্তে ছিলেন রাবাদার মতো অভিজ্ঞ পেসার। প্রথম ডেলিভারিটিই করলেন নো, পরের ডেলিভারি ওয়াইড! এরপর আরও একটি নো বল করেন। চতুর্থ বৈধ বলে ফজলহক ফারুকি রান আউটের ফাঁদে পড়লে ম্যাচ টাই হয়ে যায়। ১৯.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

one pherma

আরও পড়ুন… ৩৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাকার জন্য

এর আগে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই সাফল্য পায় আফগানিস্তান। অধিনায়ক এইডেন মার্করামকে তুলে নেন ফজলহক ফারুকি। তবে শুরুর ধাক্কা সামলে উঠেন রায়ান রিকেলটন আর কুইন্টন ডি কক।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৩ রান তোলে প্রোটিয়ারা। ৬১ বলে ১১৪ রানের বিধ্বংসী জুটি গড়েন দুই ব্যাটার। ৪১ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৫৯ রান করে রশিদ খানের বলে ডি কক সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।

ওই ওভারেই রশিদ ফেরান ২৩ বলে ফিফটি হাঁকানো রিকেলটনকে। ২৮ বলে ৬১ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি। শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ আর মার্কো জানসেন ৬ বলে ১৬ রানের দুটি ক্যামিও ইনিংস খেলেন। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৩টি আর রশিদ খান নেন দুই উইকেট।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us