ভোট দিতে গিয়ে মায়ের অনুপস্থিতিতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটির মা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন।

Islami Bank

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার মায়ের নাম সুমিতা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী সুমিতা খাতুন চার বছর বয়সী যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গ্রামে তার বাবা লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে ও ভোট দিতে যান।

আরও পড়ুন…শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

one pherma

সকালে পরিবারের বড়রা যমজ দুই শিশুকে বাড়িতে রেখে স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট শেষে বাড়িতে ফিরে সুমিতা খাতুন হাসানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির অদূরে একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখতে পান তিনি ও স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us