জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নিল

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে চলে যান।

Islami Bank

আরও পড়ুন…বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। বিএনপি ঘোষণা করে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন না।

one pherma

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি শপথ না নিলে জামায়াতও কোনো শপথ গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি থেকেও একই রকম অবস্থান নেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us