৭৮৭ ইরানে নিহতের সংখ্যা বেড়ে: রেড ক্রিসেন্ট

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ ২০২৬

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। মার্কিন ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু এবং মোট ৭৪২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

Islami Bank

ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে।রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশিবার হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন…দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন

one pherma

অন্যদিকে, তেহরানের গান্ধী হাসপাতালকে লক্ষ্য করে হামলার অভিযোগের জবাবে আইডিএফ জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে ওই হাসপাতালে হামলার জন্য দায়ী করেছে।

সূত্র: বিবিসি

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us