দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের হামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৪ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।

Islami Bank

কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে ওপরে আছড়ে পড়েছে।অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

আরও পড়ুন…ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

one pherma

গতরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, একটি ড্রোন কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে হামলা করেছে।তিনি জানান, ‘আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই খুবই ভাগ্যবান কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিজ একটা সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে।’এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরান। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us