আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ মার্চ ২০২৬

ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে এসে পড়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অপরটি আঘাত হানে শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে।

Islami Bank

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ।

আরও পড়ুন…কোনো উপায় ছিল না পালটা হামলা ছাড়া: ইরানের প্রেসিডেন্ট

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার আমরা তীব্র নিন্দা জানাই। হামলায় বিমানবন্দরের ভবনের ক্ষতি হয়েছে এবং দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

one pherma

এদিকে উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আইআরজিসির এই হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানায় আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না। বাহিনীটি সতর্ক করে বলেছে, ‘যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us