ইরানের সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ মার্চ ২০২৬

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশপাশের ডজনখানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।

Islami Bank

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরাইলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে; যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে।এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত ১০০ দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে সহায়তা করবে।

আরও পড়ুন…রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা

one pherma

এই অনুরোধ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর প্রথম পরিচিত পদক্ষেপ এবং এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন জনসমক্ষে প্রাথমিকভাবে যা জানিয়েছিল, তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে তিনি সতর্ক করেছিলেন যে এটি ‘তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে পারে’।

সূত্র: মিডল ইস্ট আই।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us