ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করেছেন জামায়াতসহ বিরোধীদলের সদস্যরা।বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান বিরোধীদলের সংসদ সদস্যরা।
পরে বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।সামান্য হট্টগোলের পর ৩টা ৪০ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন…ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করেন।
সরকারি দলের সংসদ সদস্যরা, সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান।অন্যদিকে, বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই বিষয়ে আগে আলোচনা হলে তারা খুশি হতেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.