বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | শাহানুর আলম | ২২ মার্চ ২০২৬

বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নারী ও মেয়েদের অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি উল্লেখ করেন, পানি ও স্যানিটেশনের অভাব হলে এর সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও মেয়েদের।

Islami Bank

তারা অনিরাপদ শৌচাগার ব্যবহার করতে বাধ্য হয়, দূষিত পানির কারণে অসুস্থ পরিবারের সদস্যদের দেখাশোনা করে এবং প্রতিদিন দীর্ঘ সময় ব্যয় করে পানি সংগ্রহে—যার ফলে অনেক মেয়েই শিক্ষা থেকে বঞ্চিত হয়।

মহাসচিব বলেন, এ বছরের প্রতিপাদ্য “যেখানে পানির প্রবাহ, সেখানেই সমতার প্রসার” আমাদের সমাধানের পথ দেখায়। এখন সময় এসেছে সরকারগুলোর পানি খাতে বিনিয়োগ বাড়ানোর, দক্ষ জনবল গড়ে তোলার এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার।

আরও পড়ুন…আজ পবিত্র ঈদুল ফিতর

one pherma

তিনি উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা প্রযুক্তি, দক্ষতা ও অর্থায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে। একই সঙ্গে পানি ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বার্তায় আরও বলা হয়, পানি অনেক সময় সংঘাতের কারণ হলেও এটি শান্তি ও সহযোগিতার ক্ষেত্রও তৈরি করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ পানি সম্মেলন ২০২৬ বিশ্বব্যাপী নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেষে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পানি যেন লিঙ্গ সমতা প্রতিষ্ঠার একটি শক্তিতে পরিণত হয় এবং এর সুফল বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us