আমরা জয়ী হয়েছি যুদ্ধে: ট্রাম্প

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে বড় ধরনের দাবি করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে এবং তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির প্রস্তাব দিয়েছে।

Islami Bank

মঙ্গলবার (২৪ মার্চ)  হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান একটি “অত্যন্ত গুরুত্বপূর্ণ” প্রস্তাব দিয়েছে, যা বিশেষভাবে হরমুজ প্রণালী সংক্রান্ত। তবে প্রস্তাবটির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

একই সঙ্গে তিনি দাবি করেন, আমরা জিতে গেছি। এই যুদ্ধে আমাদের জয় হয়েছে।অন্যদিকে, ইরানি কর্মকর্তারা এখন পর্যন্ত এমন কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছেন। ফলে সম্ভাব্য চুক্তি নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। হাজার হাজার মার্কিন মেরিন এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ও  কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন। একই সময়ে ইসরায়েলও জানিয়েছে, তারা তাদের যুদ্ধ লক্ষ্য পূরণে ইরানের বিরুদ্ধে আরও কয়েক সপ্তাহ অভিযান চালিয়ে যেতে চায়।

আরও পড়ুন…ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

one pherma

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা অব্যাহত রাখে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ লাইনে হামলা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে একটি তেল আবিবে আঘাত হানে।বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যদিও সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও সামনে আসছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us