পঞ্চগড়ে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক ‘শাহী পরিবহন’এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তবে, ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান।

আরও পড়ুন…জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু

one pherma

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে, বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একইদিন বেলা সাড়ে ১১ টার দিকে প্রায় একই রকম একটি দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উল্টে যায় একটি বাস।

স্থানীয়রা জানান, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us