​নবীনগরে মেঘনা নদীর তীরবর্তী পাড় পরিষ্কারে ‘প্রত্যাশার আলো’র ব্যতিক্রমী উদ্যোগ

রুবেল ভূইয়া

পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় মেঘনা নদীর পাড়ে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

Islami Bank

‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’-এর উদ্যোগে নদীর তীরবর্তী পাড়ের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

​অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।

২ এপ্রিলবৃহস্পতিবার সকালে ​পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র-এর সভাপতি মনির হোসেন শাহীন বলেন, “নদী আমাদের প্রকৃতির সম্পদ। কিন্তু অবহেলা আর অসচেতনতার কারণে নদীর পাড় আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে।

আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দেড় কিলোমিটার এলাকাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমাদের এই ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

one pherma

আরও পড়ুন…‎মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক

উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্যামগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল। তিনি যুবকদের এই কাজের প্রশংসা করে বলেন, “তরুণরাই সমাজের শক্তি। মেঘনা নদীর পাড় পরিষ্কার রাখার এই উদ্যোগটি সত্যিই দৃষ্টান্তমূলক।

মেম্বার হিসেবে আমি এই মহৎ কাজের সাথে আছি এবং আশা করি এলাকার মানুষও এখন থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে নদী রক্ষায় সবাই এগিয়ে আসবে।স্থানীয় এলাকাবাসী এই স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নিয়মিত করার অনুরোধ জানিয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us