সৌদি আরব পাকিস্তানকে সহায়তার বার্তা দিলো

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল ২০২৬

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান অর্থনৈতিক সহায়তার বার্তা নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন। সংযুক্ত আরব আমিরাতকে বিপুল পরিমাণ ঋণ ফেরতের ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে গেলেন তিনি।

Islami Bank

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানায়, তিনি সৌদি যুবরাজের সঙ্গে সাম্প্রতিক এক উষ্ণ ও আন্তরিক টেলিফোন আলাপের কথা স্মরণ করেন এবং পাকিস্তানের প্রতি যুবরাজের গভীর সমর্থনের বিষয় তুলে করেন।

একই সঙ্গে তিনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানকে যে অর্থনৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে, তা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন…মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

one pherma

এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজনের সময়েই সৌদি মন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে এই আলোচনায় অংশ নিচ্ছেন না মোহাম্মদ আল-জাদান।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সফরকে নতুন আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্থিক সংকটে থাকা পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেয়া ৩০০ কোটি ডলারের বেশি ঋণ তারা পরিশোধ করবে।

সূত্র: আল জাজিরা

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us