বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিদেশি ঋণের বর্তমান স্থিতি এবং তা পরিশোধের সার্বিক চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বর্তমান সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা স্পষ্ট করতে গিয়ে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

Islami Bank

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন…শিবচরে সেতুর অভাবে চরম দুর্ভোগ, ভোগান্তিতে এলাকাবাসী

one pherma

এছাড়া বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ সফলভাবে পরিশোধ করেছে।

অর্থমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us