সমতায় ফেরার পর থেকেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় ইংল্যান্ড। সেই চাপের ফল আসে ম্যাচের শেষ দিকে। সুযোগ বুঝে আবারও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করেন কেইন।
তার নিখুঁত ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে ইংলিশ সমর্থকেরা।কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো। ৭ম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।
আরও পড়ুন…ইতিহাস গড়ল বাংলাদেশ, রেমিট্যান্সে এলো বিলিয়ন ডলার
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। গর্ডনের বাড়ানো বল হেডের মাধ্যমে জালে জড়ান এ বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।
নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে ফের গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন হ্যারি। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে পাওয়া বল জোরাল শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
বাকি সময়ে সমতার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায় কঙ্গো। তবে ইংলিশ রক্ষণভাগ সেটি বেশ ভালোভাবেই সামাল দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।আগামী শনিবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পর এবারই প্রথম কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নায়ক অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে অসাধারণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.