মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে মরক্কোতে সাংবাদিক আলি লামরাবেত গ্রেপ্তার, মুক্তির দাবি আইএফজের

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ১৫ জুলাই ২০২৬

মরক্কোতে ‘মিথ্যা তথ্য ছড়ানো’, মানহানিকর মন্তব্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবমাননাকর ডিজিটাল পোস্ট প্রকাশের অভিযোগে ফরাসি-মরক্কোীয় সাংবাদিক আলি লামরাবেতকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (IFJ), যা তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

Islami Bank

বার্সেলোনাভিত্তিক সাংবাদিক আলি লামরাবেত ১২ জুলাই মরক্কোর তাঞ্জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তিনি দীর্ঘদিন ধরে মরক্কো সরকারের সমালোচক হিসেবে পরিচিত।

মরক্কোর সরকারি কৌঁসুলির কার্যালয় ১৪ জুলাই জানায়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য এবং আইন দ্বারা পরিচালিত সংস্থাগুলোর প্রতি অবমাননাকর ডিজিটাল পোস্ট প্রকাশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে তাকে কাসাব্লাঙ্কায় জাতীয় বিচারিক পুলিশ ব্রিগেডের সদর দপ্তরে নেওয়া হয় এবং পরে পুলিশি হেফাজতে রাখা হয়।

আরও পড়ুন…ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

আলি লামরাবেত এর আগেও একাধিকবার আইনি জটিলতায় পড়েছেন। ২০০৩ সালে মরক্কোর রাজাকে অপমানসহ বিভিন্ন অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং তার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা Demain Magazine ও আরবি ভাষার Douman প্রকাশনা নিষিদ্ধ করা হয়।

one pherma

পরে ২০০৪ সালে রাজকীয় ক্ষমার মাধ্যমে তিনি মুক্তি পান।এছাড়া ২০০৫ সালে সাহরাউই জনগোষ্ঠী নিয়ে করা মন্তব্যের জেরে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলে মরক্কোতে তার ওপর ১০ বছরের সাংবাদিকতা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের (আইএফজে) মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার এক বিবৃতিতে বলেন, “আমরা সাংবাদিক আলি লামরাবেতের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মরক্কোর কর্তৃপক্ষের উচিত তার মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণমাধ্যম-সংক্রান্ত অপরাধকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে এমন পুরোনো আইন সংস্কার করা।

সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন বিষয়টির ওপর নজর রাখছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us