সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই ২০২৬

বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৫ জুলাই) সকালে তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিটে’ এ কথা বলেন তিনি।

Islami Bank

আরও পড়ুন…বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, করা যাবে যেভাবে

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

one pherma

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us