প্রহ্লাদ যোশী হলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই ২০২৬

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যেই শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র।

Islami Bank

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির রাষ্ট্রপতি কার্যালয় এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন…আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

one pherma

ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো দেশবিরোধী শক্তি লাভবান হতে না পারে, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, চার দশকের বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি সবসময় বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি তৈরি করে।

ধর্মেন্দ্র’র পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us