ইরানের নতুন পরিকল্পনা হরমুজ প্রণালী নিয়ে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন কূটনৈতিক ও সামরিক কৌশলের পথে হাঁটছে ইরান।

Islami Bank

এর অংশ হিসেবে প্রণালির বাইরে একটি নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা এবং ওমানের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিকল্প নৌপথ চালুর পরিকল্পনা করছে দেশটি।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে জানান, প্রস্তাবিত নিষিদ্ধ অঞ্চলটি পারস্য উপসাগরের ভেতরের অংশ থেকে শুরু করে হরমুজ প্রণালি পর্যন্ত বিস্তৃত হবে।

আরও পড়ুন…হামে আরও ৩ শিশুর মৃত্যু

তেহরানের আগাম অনুমোদন ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার এই অঞ্চলে প্রবেশ করলে সেগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। একই সঙ্গে এর ফলে সংশ্লিষ্ট জাহাজগুলোর আন্তর্জাতিক বিমা সুবিধা স্থগিত হওয়াসহ ভবিষ্যতে এই রুট ব্যবহারের ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে।

one pherma

আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই ওয়াশিংটনের দাবি খণ্ডন করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক চলাচলের যেসব তথ্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওমান উপকূল দিয়ে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করছে, সেগুলোর বড় একটি অংশ হামলার শিকার হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ওমানের সঙ্গে যৌথভাবে নতুন রুট চালু ও নিষিদ্ধ এলাকা বাস্তবায়নের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন জুনেসের মতে, এই পরিকল্পনা কার্যকর হলে অতিরিক্ত চাপে থাকা মার্কিন বাহিনীকে অনেক বড় এলাকায় টহল দিতে হবে। এর ফলে শিপিং কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানগুলো এই ঝুঁকিপূর্ণ জলপথে জাহাজ পাঠাতে আরও বেশি অনিশ্চয়তায় পড়বে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us