আন্তর্জাতিক আক্রমণ থেকে শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক আক্রমণ থেকে শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে বিশ্বের সব রাষ্ট্রকে শিশু ও তরুণ-তরুণীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

Islami Bank

৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক আক্রমণ থেকে শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, শিক্ষা প্রতিটি শিশু ও তরুণ-তরুণীর উন্নত ভবিষ্যতের প্রবেশপত্র এবং এটি একটি মৌলিক মানবাধিকার। তবে বর্তমানে এই অধিকার চর্চা করাও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

বার্তায় বলা হয়, গত দুই বছরে বিশ্বজুড়ে স্কুল, শিক্ষার্থী ও শিক্ষকদের লক্ষ্য করে ৮ হাজার ৫০০টিরও বেশি হামলা হয়েছে। এসব হামলার ফলে প্রাণঘাতী সহিংসতা, অপহরণ ও মানসিক আঘাতের ঘটনা বেড়েছে।

আরও পড়ুন…অনেক ত্যাগের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘ মহাসচিব বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার এবং স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সব রাষ্ট্রের দায়িত্ব। সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা বন্ধ ও প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা পূরণ এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

one pherma

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশগুলোকে নিরাপদ স্কুল ঘোষণাপত্রের প্রতি পূর্ণ সমর্থন ও এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আক্রমণ থেকে শিক্ষা রক্ষায় গঠিত বৈশ্বিক জোটকে সমর্থন করার আহ্বান জানান তিনি।

বার্তায় শিক্ষা ব্যবস্থাকে সশরীরে ও অনলাইন—উভয় ক্ষেত্রেই আরও প্রস্তুত ও নিরাপদ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মেয়েশিশু এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সশস্ত্র বাহিনী ও গোষ্ঠীর সঙ্গে যুক্ত শিশু ও তরুণদের নিরাপদভাবে স্কুল ও সমাজে পুনঃএকীভূত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

জাতিসংঘ মহাসচিব জানান, এসব প্রচেষ্টায় দেশগুলোকে সহায়তা করতে জাতিসংঘ বিভিন্ন ধরনের উপকরণ ও সহায়তা প্রদান করছে। এর মধ্যে ইউনেস্কোর বাস্তবসম্মত নির্দেশনা ও নীতিগত সহায়তাও রয়েছে।বার্তার শেষাংশে তিনি বলেন, শিশুদের শেখার সময় তাদের নিরাপদ রাখা এবং তাদের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us