নবীনগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছা।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন…যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নবীনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, রোববার রাতে জাফরপুর গ্রামের বাবুল মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে আবু মোছাকে গ্রেপ্তার করা হয়।
এক রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদু আলম বলেন, চেয়ারম্যান আবু মোছাকে এক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, গুলশানে আ’ লীগের কথিত ঝটিকা মিছিলের দুই দিন পর নবীনগ এ অভিযান চালানো হলো। তবে এ গ্রেপ্তারের সঙ্গে ও মিছিলের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলি নিশ্চিত করেনি। তার গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।