থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও আঞ্চলিক অর্থায়ন সংস্থাগুলোর (আরএফএ) ১১তম বার্ষিক উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পাশাপাশি আয়োজিত এ সংলাপে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ব্যাংকক ও থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে সংলাপে অংশগ্রহণকারীরা থাই কর্তৃপক্ষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনীতির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান জটিল ও অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে নীতিনির্ধারকদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
আরও পড়ুন…নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি: তীব্র নিন্দা সরকারের
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলার সুরক্ষা-সামর্থ্য ও নীতিগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সংকুচিত হয়েছে।
জর্জিয়েভা উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রযুক্তিগত উদ্ভাবন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব সম্ভাবনার সুফল কাজে লাগাতে সময়োপযোগী নীতিগত পদক্ষেপ গ্রহণ এবং নতুন ও পরিবর্তনশীল ঝুঁকি মোকাবিলার ওপর গুরুত্ব দেন তিনি।
সংলাপে আইএমএফ ও আঞ্চলিক অর্থায়ন সংস্থাগুলোর প্রতিনিধিরা আর্থিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক আর্থিক নিরাপত্তাব্যবস্থার স্থিতিস্থাপকতার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। প্রযুক্তিগত অগ্রগতি আর্থিক ব্যবস্থার দক্ষতা বাড়াতে পারে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
তবে এর পাশাপাশি কার্যক্রম পরিচালনাসংক্রান্ত ঝুঁকি ও সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জও তৈরি হতে পারে বলে তাঁরা সতর্ক করেন।অংশগ্রহণকারীরা এসব পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোর