প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ নভেম্বর ২০২৬

বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই আসরের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন…মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী।স্টেডিয়ামে প্রবেশ করেই প্রধানমন্ত্রী গ্যালারির চারদিকে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা।

তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইবাংলা বাএ

কুঁড়িসিজন-২স্পোর্টস