ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে। রোববার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, ১৪ জুলাই থেকে চলবে মূল আয়োজন। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।
আরও পড়ুন…রাশিয়ার কড়া সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে
এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান ফারুকী। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।