মার্কিন হামলার পর অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। আলোচনায় বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। (সূত্র: আল জাজিরা)
আরও পড়ুন…ইরানের ভয়াবহ হামলা ইসরায়েলের ১০ স্থানে
মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “দ্রুত সংঘাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত। এরপর থেকে আন্তর্জাতিক ইস্যুতে অনেকটা নিশ্চুপ ছিলেন মোদি।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি স্থাপনায় বোমা হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তবে এতদিন ভারত কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। এতে নিজ দেশে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন মোদি।
শেষ পর্যন্ত চলমান উত্তেজনা ও কূটনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী মোদি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে ভারতের অবস্থান স্পষ্ট করলেন। এটি মোদি সরকারের নতুন কূটনৈতিক কৌশলের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ইবাংলা বাএ