সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, প্রতারক চক্র সম্পর্কে দুদকের সতর্ক বার্তা

ইবাংলা.প্রেস  | ২৫ জুন ২০২৫ | জাতীয় সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ-র একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি গোচর হয়েছে। উক্ত পোস্টে যাচাই-বাছাই ছাড়াই দুদকের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা কমিশনের ভাবমূর্তি ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তোলে।

দুদক জানিয়েছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। এসব প্রতারণার সঙ্গে দুদকের কোনো কর্মকর্তা বা দপ্তরের সম্পৃক্ততা নেই।

কমিশন আরও জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং বিভিন্ন অভিযানে প্রতারক চক্রের অনেক সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা; কমিশনের বক্তব্য দেখতে ক্লিক করুন

দুদক পূর্বেও সাধারণ মানুষকে এই প্রতারণা সম্পর্কে সতর্ক করে আসছে এবং এটি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। কিছু লিঙ্ক নিচে দেওয়া হলো:

🔗 https://youtu.be/EgAmbZnslb4?si=8XmWxFaBuk-PS5SN
🔗 https://youtu.be/cNPw_Jnz05Y?si=iV4yP_q5H1xYSEjh
🔗 https://youtu.be/KEC58TmrfZU?si=ISaMkDimeCHCGBkf
🔗 https://www.desh.tv/national/59145
🔗 https://bangla.bdnews24.com/bangladesh/e28cfeb7e402
🔗 https://www.ntvbd.com/bangladesh/news-1523685
🔗 https://www.kalbela.com/national/126013
🔗 https://www.jagonews24.com/amp/971764

দুদক জানিয়েছে, অনেকে প্রতারণার শিকার হয়ে বিভ্রান্তি বা ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদককে দোষারোপ করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত। এজন্য তারা সতর্ক থাকার এবং সঠিক তথ্য যাচাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

 কোনো দুদক কর্মকর্তা যদি অনুসন্ধান বা তদন্ত চলাকালে অনৈতিক কোনো প্রস্তাব দেন, তাহলে সরাসরি অভিযোগ জানাতে বলা হয়েছে: টোল ফ্রি হটলাইন: ১০৬ ইমেইল: chairman@acc.org.bd  এছাড়াও কেউ যদি প্রতারণামূলক ফোন কল, বার্তা বা সন্দেহজনক যোগাযোগ পান, তাহলে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী দুদক স্পষ্ট জানিয়েছে, তারা ঘুষ, অনিয়ম বা প্রভাব বিস্তারের কোনো চেষ্টাকে প্রশ্রয় দেবে না এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 প্রতিবেদন প্রকাশিত: ইবাংলা.প্রেস 

দুদকেরসতর্ক বার্তা