প্রথমবার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৫ জুলাই) নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সফরে যাওয়ার বিষয়টি উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে যাবেন ড. সালেহউদ্দিন আহমেদ। সকাল ১০.৩০ মিনিটে নবীনগর স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পরে বিকেল পাঁচটায় ঢাকার পথে রওয়ানা দিবেন। এই সফরে তিনি পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রাম পরিদর্শন করবেন কিনা এ বিষয়ে সফরসূচিতে উল্লেখ নেই।
এ দিকে নবীনগরের সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
তিনি বলেন, উপদেষ্টা মহোদয় নবীনগর আসছেন, এটা আনন্দের সংবাদ। এই সংবাদ পাওয়ার পর থেকেই আমরা স্যারকে বরণ করতে কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক স্যারও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রস্তুতির বিষয়ে। নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সহসভাপতি জ ই বুলবুল জানান, আমরা গর্বিত এমন গুণী মানুষ আমাদের আছে বলে। আশা করছি তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গুরুত্বপূর্ণ উন্নয়নের দিকে নজর দিবেন।
ইবাংলা/বা এ